ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল পিংনা ইউনিয়ন আওয়ামী যুবলীগ

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা এর  পিংনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার (২৩ জুন) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়ন আওয়ামী যুবলীগ আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।


সংকটে, সংগ্রামে ও অর্জনে গণমানুষের পাশে আওয়ামী লীগ এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে পিংনা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা এবং কেক কাটা হয়। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে একটি আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পিংনা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন, পিংনা ইউনিয়ন আওয়ামী  যুবলীগের সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক , সাধারণ সম্পাদক সেলিম আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক সজনু, সাংগঠনিক সম্পাদক আসাদুল আলম জুবেল প্রমুখ।

ads
ads
ads

Our Facebook Page

↑